Posts

Why I have started this blog?

Related topic: Reasons of broadcasting my views. ======= চুপ থাকলেই চুপ থাকা যায়। এতে পরিশ্রমও নেই। আর শান্তিও রয়েছে। ইতিপূর্বে ( জন্মের আগে) তো অস্তিত্বহীনতাই ছিল আমার আসল পরিচয়। যাই হোক শূন্যতার চেয়ে মরুভূমি উত্তম,  মরুভুমির চেয়ে বনভূমি উত্তম আর তার চেয়ে উত্তম সে জায়গা যা মানুষ দেখাশোনা করে(শহর ও গ্রাম)। তাই যখন অস্তিত্ব পেয়েছি তখন তাকে কাজে লাগানোই উত্তম। এটা আসলে সৃষ্টিকর্তার প্রতি একপ্রকারের কৃতজ্ঞতা। প্রত্যেকটা সৃষ্টবস্তুর উচিৎ নিজের কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার সামনে জাহির করা। >> মরার পর আমি এই আপসোসটাও রেখে যেতে চাইনা যে "কত কিছু বলার ছিল কিন্তু কিছুই বলে যেতে পারলাম না"। তাই কিছু লেখেই যাই। এতে আশা করি দুধের স্বাদ ঘোলে মিটবে। >> হতে পারে আমার এসমস্ত লেখা পড়ে কেউ কোনো বিষয়ে উপকৃত হোক,না হোক সেটা কিন্তু আমার উদ্দেশ্য মূলত তা না। হৃদয় থেকে যে ঝর্নাধারা বেরিয়ে যেতে চাচ্ছে তার জন্য রাস্তা করে দেওয়া। আমি নিজেও জানিনা তা মঙ্গলদায়ক কি না।